সংবাদ

বিগত সরকারের ‘টিআর-কাবিখা দুর্নীতির’ তদন্ত হচ্ছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

বিগত সরকারের ‘টিআর-কাবিখা দুর্নীতির’ তদন্ত হচ্ছে

  • হতদরিদ্রদের চাল বিতরণে ডিজিটাল প্রক্রিয়া চালুর পরিকল্পনা
  • ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে ২০২৪-২৫ অর্থবছরে
  • বিদেশে পাঠাতে বছরে ১২ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়

বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তদন্ত হচ্ছে বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৩ জুন) সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’

বিগত ২০২৪-২৫ অর্থবছরে ৩০৩২৮.৮১ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে বলে সংসদে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের এমপি সেলিনা সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, রেমিটেন্স প্রেরণকারী প্রধান প্রধান দেশসমূহ হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গ্রিস, জর্ডান, অস্ট্রেলিয়া, কানাডা, মালদ্বীপ, মরিশাস, স্পেন, জার্মানি, পর্তুগাল, লেবানন, ব্রুনাই দারুসালাম, জাপান, ইরাক, পোল্যান্ড, সুইডেন, সাইপ্রাস।

বছরে কর্মী প্রশিক্ষণ ১২ লাখ

এদিনে যশোর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) এমপিমো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা উন্নয়ন করে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বছরে ১২ লাখের অধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে; যার মধ্যে অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের প্রার্থী।

মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

চাল বিতরণ ডিজিটাল প্রক্রিয়ায়

সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের এমপিমো. ফজলে হুদার প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বর্তমান সরকার বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চাল যথাসময়ে বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিগত সরকারের ‘টিআর-কাবিখা দুর্নীতির’ তদন্ত হচ্ছে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত