সংবাদ

রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে ‘গুরুত্বপূর্ণ নয়’: মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়ে স্পিকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে ‘গুরুত্বপূর্ণ নয়’: মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়ে স্পিকার

মন্ত্রীদের জাতীয় সংসদের বৈঠকে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান অধিবেশনে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকার সে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে।

জামায়াত আমীর আরও বলেন, মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন।

একই অভিযোগ আগেও

এর আগে গতকাল সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের এমপি (সংসদ সদস্য) সাইফুল আলম খান মিলন বলেছিলেন, “আমরা অনেক নোট করে এখানে আসি। সরকারি দল, বিরোধী দল সবাই এখানে বক্তব্য দেন। কিন্তু এখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অনেক মন্ত্রী নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি।” অধিবেশন কক্ষে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন বিরোধী দলের এই এমপি।

বিরোধী দলের এ সংক্রান্ত অভিযোগের বিষয় উল্লেখ করে মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তখন চিফ হুইপ জানিয়েছিলেন, মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।

চিফ হুইপের উদ্দেশে স্পিকার আরও বলেন, “আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।”

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার আরও বলেন, তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। তিনি সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করা এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে কয়েকজন মন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা যখন সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দেন, সে সময় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ ১০-১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে সংসদ কক্ষে উপস্থিত দেখা যায়।

মির্জা আব্বাস, হাদি প্রসঙ্গ

জামায়াত এমপি শফিকুল ইসলাম মঙ্গলবারের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংসদকে জানানোর আহ্বান জানান। ঋণখেলাপি হওয়ার অভিযোগে সংসদ নির্বাচনে বিএনপির দুজন প্রার্থীর ফলাফল নিয়ে যে মামলা চলছে, সে সম্পর্কে জানানোরও দাবি জানান তিনি।

বিরোধী দলের এই এমপি বলেন, মির্জা আব্বাসের ব্যাপারে শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে যেসব গুজবের ডালপালা আছে, সে গুজবের আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) বক্তব্য। এ বিষয়গুলোকে আর বাড়াতে না দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন তিনি।

চিফ হুইপ যা বললেন

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, মির্জা আব্বাস সম্পর্কে স্পিকার সংসদকে জানাতে পারেন। দুজন সংসদ সদস্যের বিষয়টি বিচারাধীন। এর বাইরের যে বিষয়গুলো প্রয়োজনীয় নয়, সেগুলো নিয়ে পয়েন্ট অব অর্ডারের নামে যাতে সময় নষ্ট না করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। বাকি গুজব- কে কী বলেছে, কার সম্পর্কে কী গুজব, এগুলো নিয়ে জাতীয় সংসদে সময় নষ্ট করা যাবে না। পয়েন্ট অব অর্ডারে চলমান বিষয়ে বলার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, “অযথা সংসদের সময় নষ্ট হয়, এমন কিছু তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।”

মন্ত্রীদের চেয়ার ‘ফাঁকা’

মন্ত্রীদের চেয়ার ফাঁকা থাকার বিষয়ে বিরোধী দলের অভিযোগের বিষয়ে সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছিলেন, “অধিবেশনে আমরা মাননীয় মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। অর্থমন্ত্রী অন্তত এখানে আছেন। তবে, অন্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাচ্ছি সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হবো।”

এরপর ফ্লোর নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এটা ঠিক। তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। তবে মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন। কারণ বাজেট সংক্রান্ত সব বিষয়ে যে কথা বলা হয়, সব কথার শেষ কথা গিয়ে অর্থমন্ত্রীই বলবেন। তিনি স্বাস্থ্য খাতেও বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন। সব কথাই অর্থমন্ত্রী বলবেন, সে কারণে তিনি প্রেজেন্ট থাকেন।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে ‘গুরুত্বপূর্ণ নয়’: মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়ে স্পিকার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত