সংবাদ

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:০৭ এএম

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

​দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং এর কিছুক্ষণের মধ্যেই ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

​মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিম এলাকায় পরপর এই দুটি ভূমিকম্প আঘাত হানে।

​ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে, যার মাত্রা ছিল ৭.২। এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়।

​সংস্থাটি প্রাথমিকভাবে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র আশঙ্কা রয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছাতে পারে।

​এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে।

​ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি বক্তব্যে ভবন ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে এবং হতাহতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

​দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং এর কিছুক্ষণের মধ্যেই ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

​মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিম এলাকায় পরপর এই দুটি ভূমিকম্প আঘাত হানে।

​ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে, যার মাত্রা ছিল ৭.২। এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়।

​সংস্থাটি প্রাথমিকভাবে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র আশঙ্কা রয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছাতে পারে।

​এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে।

​ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি বক্তব্যে ভবন ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে এবং হতাহতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত