সংবাদ

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০৮ এএম

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বায়ুর মান সূচকে ঢাকার বাতাস আজ সহনীয়। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। বায়ুমান সূচকে কিনশাসার স্কোর ১৭৮। তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬৩। ১৫৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। তালিকায় চতুর্থ স্থানে ১৫৪ স্কোর নিয়ে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহর দুবাই। চিলির রাজধানী সান্তিয়াগো ১৪৩ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত