সংবাদ

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন।

জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী বিজিবির এই কার্যক্রম পরিচালিত হবে।"

তিনি আরও জানান, রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয় করে কাজ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন।

জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী বিজিবির এই কার্যক্রম পরিচালিত হবে।"

তিনি আরও জানান, রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয় করে কাজ করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত