ঢাকার ধানমন্ডি এলাকায় গত ২৩ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।
বৃহস্পতিবার (২৫ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছে, তবুও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো যুক্তিযুক্ততা থাকতে পারে না।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করে সম্পাদক পরিষদ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নিরভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন