সংবাদ

বাংলাদেশ-চীন গণমাধ্যম খাতে হবে সহযোগিতা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

বাংলাদেশ-চীন গণমাধ্যম খাতে হবে সহযোগিতা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে উভয় দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এই স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর প্রধানগণ এবং বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকগুলোর আওতায় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ২৬ জুন রাতে প্রতিনিধি দল সহ দেশে ফিরবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ-চীন গণমাধ্যম খাতে হবে সহযোগিতা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে উভয় দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এই স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর প্রধানগণ এবং বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকগুলোর আওতায় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ২৬ জুন রাতে প্রতিনিধি দল সহ দেশে ফিরবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত