সংবাদ

সড়কের ‘মরণফাঁদে’ ঝরল সাবেক সেনা সদস্যের প্রাণ

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

সড়কের ‘মরণফাঁদে’ ঝরল সাবেক সেনা সদস্যের প্রাণ
ছবি : সংবাদ

নীলফামারীর ডোমারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ কে এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে রাসেলের স্ত্রী ও দুই সন্তানও আহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর বসুনিয়া রাসেল ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী-ডোমার মহাসড়কে বর্তমানে সংস্কারকাজ চলছে। সড়কের নীলাহাটি কালীতলা এলাকায় বড় বড় গর্ত ও খাল তৈরি হয়ে থাকায় রাসেল মোটরসাইকেল নিয়ে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করছিলেন। এ সময় ডোমারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাসেল ঘটনাস্থলেই নিহত হন। বাসের ধাক্কায় তার স্ত্রী ও দুই শিশুসন্তান আহত হলে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে, এতে বাসের কয়েকজন যাত্রীও সামান্য আহত হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কটির সংস্কারকাজ চললেও প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যত্রতত্র গর্ত ও মাটি খুঁড়ে রাখার ফলে সড়কে মরণফাঁদ তৈরি হয়েছে। যথাযথ তদারকি না থাকায় প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, নিহত রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সড়কের ‘মরণফাঁদে’ ঝরল সাবেক সেনা সদস্যের প্রাণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত