সংবাদ

বাংলাদেশিদের জন্য গ্রামীণ ও জাপানি প্রতিষ্ঠানের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘স্পার্ক’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

বাংলাদেশিদের জন্য গ্রামীণ ও জাপানি প্রতিষ্ঠানের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘স্পার্ক’

দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে ‘স্পার্ক’ নামে একটি বৈশ্বিক ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালু হতে যাচ্ছে। বাংলাদেশের গ্রামীণ কমিউনিকেশনস এবং জাপানের উইক কো. লিমিটেড যৌথভাবে এই নতুন উদ্যোগটি গ্রহণ করেছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

​চলমান ‘সোশ্যাল বিজনেস ডে ২০২৬’-এর দ্বিতীয় দিনের বিশেষ আয়োজনে এই চুক্তিটি সম্পন্ন হয়। জাপানের উইক কো. লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

​চুক্তি স্বাক্ষর শেষে উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সামাজিক ব্যবসার মূল নীতির ওপর ভিত্তি করেই এই ‘স্পার্ক’ প্ল্যাটফর্মটি গড়ে তোলা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের একটি সুনির্দিষ্ট ও সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে আসা। এই প্ল্যাটফর্মটি মূলত ফ্রিল্যান্সিং ও দক্ষতাভিত্তিক আয়ের নতুন নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

​উদ্যোক্তারা আরও জানান, প্ল্যাটফর্মটি শুধু কর্মসংস্থানই তৈরি করবে না, বরং আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র বিনিয়োগ ও ব্যক্তিগত সম্পদ গঠনের সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদে মানুষের অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও কাজ করবে।

প্রযুক্তিনির্ভর এই সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশিদের জন্য একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার পথ উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

​সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের জন্য গ্রামীণ ও জাপানি প্রতিষ্ঠানের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘স্পার্ক’

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত