বাংলা গানের জনপ্রিয় শিল্পী বালাম তার সংগীতজীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো সুইডেনে একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। আগামী ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোম-এর হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ এই আয়োজন।
‘বালামের সংগীতযাত্রার
৩৩ বছর উদযাপন’ শিরোনামের অনুষ্ঠানে শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয়
গান পরিবেশন করবেন। আয়োজকদের প্রত্যাশা, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয়
সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হবে। ইউরোপ সফরের অংশ হিসেবে সুইডেনে যাওয়ার আগে রোম ও ভেনিস-এও
সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বালাম। এরপর প্রথমবারের মতো স্টকহোমে প্রবাসী বাংলা গানের
শ্রোতাদের সামনে মঞ্চে উঠবেন তিনি।
সুইডেনে তার আগমনকে
ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অনুষ্ঠানটির প্রচারণা।
এ প্রসঙ্গে বালাম
বলেন, “সুইডেনে এবারই প্রথম যাচ্ছি। প্রবাসী বাংলা গানের শ্রোতাদের সঙ্গে দেখা হবে,
তাদের জন্য গান গাইতে পারব—এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে
দেশে ফিরব।” বর্তমানে নতুন কয়েকটি গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।
সম্প্রতি তার গাওয়া জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ এবং ‘রাজকুমার’ নতুন করে শ্রোতামহলে আলোচনায়
এসেছে।
অনুষ্ঠানটির আয়োজন
করছে স্টেজ ফর ইয়ুথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন সুইডেন। সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসাইন
জানান, সুইডেনে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা
উপহার দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বালামের
মতো জনপ্রিয় একজন শিল্পীকে প্রথমবারের মতো স্টকহোমে আনতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানকে
সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”
আয়োজকদের পক্ষ থেকে
আরও জানানো হয়েছে, দর্শকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে খাবার ও বিভিন্ন ব্যবসায়িক স্টলেরও আয়োজন থাকবে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন