সংবাদ

মধুপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

মধুপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২
ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেচু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৫ আগস্ট) বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেচু মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ বাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় স্থানীয় মোটের বাজার এলাকা থেকে আসা একটি অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বেচু মারা যান এবং চালকসহ আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মধুপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেচু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৫ আগস্ট) বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেচু মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ বাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় স্থানীয় মোটের বাজার এলাকা থেকে আসা একটি অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বেচু মারা যান এবং চালকসহ আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত