সংবাদ

ওষুধ কিনতে বেরিয়ে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

ওষুধ কিনতে বেরিয়ে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ। ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ উপজেলার কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বিগত ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মহাদেবপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাসুদ পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ওষুধ কিনতে বেরিয়ে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ উপজেলার কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বিগত ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মহাদেবপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাসুদ পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত