সংবাদ

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন জলি ও কামাল বায়েজিদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন জলি ও কামাল বায়েজিদ

মহান ভাষাসৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট এবং পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর জন্মোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ১৭তম ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা’ এবং ছয় দিনব্যাপী নাট্যোৎসব।

এ বছর এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং কামাল বায়েজিদ।

নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। পদাতিক নাট্য সংসদ-এর উদ্যোগে ২৫ থেকে ৩০ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব। ২০১০ সাল থেকে প্রতিবছর এ সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি। এবারের উৎসবে পদাতিক নাট্য সংসদের পাশাপাশি অংশ নেবে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য নাট্যদল।

এর মধ্যে রয়েছে দেশ নাটক, এথিক, থিয়েটার ফ্যাক্টরি, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ এবং জাহাঙ্গীরনগর থিয়েটার। নাট্যোৎসবের অন্যতম আকর্ষণ স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ জুন বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেজাউদ্দিন আহমেদ, সাইফুল হক এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তাসনিন হোসাইন তানু। নাট্যোৎসব ও সম্মাননা আয়োজনের মাধ্যমে দেশের নাট্যাঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে নাট্যচর্চায় উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন জলি ও কামাল বায়েজিদ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

মহান ভাষাসৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট এবং পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর জন্মোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ১৭তম ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা’ এবং ছয় দিনব্যাপী নাট্যোৎসব।

এ বছর এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং কামাল বায়েজিদ।

নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। পদাতিক নাট্য সংসদ-এর উদ্যোগে ২৫ থেকে ৩০ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব। ২০১০ সাল থেকে প্রতিবছর এ সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি। এবারের উৎসবে পদাতিক নাট্য সংসদের পাশাপাশি অংশ নেবে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য নাট্যদল।

এর মধ্যে রয়েছে দেশ নাটক, এথিক, থিয়েটার ফ্যাক্টরি, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ এবং জাহাঙ্গীরনগর থিয়েটার। নাট্যোৎসবের অন্যতম আকর্ষণ স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ জুন বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেজাউদ্দিন আহমেদ, সাইফুল হক এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তাসনিন হোসাইন তানু। নাট্যোৎসব ও সম্মাননা আয়োজনের মাধ্যমে দেশের নাট্যাঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে নাট্যচর্চায় উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত