আগামী জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা
মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী
বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে থানা,
উপজেলা ও জেলা পর্যায়ের
হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের ‘এনএসওয়ান’ (NS1) পরীক্ষার কিট পাঠানো হয়েছে।
এ ছাড়া ঢাকা ও অন্যান্য
বড় শহরগুলোর হাসপাতালগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। রোগীর
সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী
বিশেষায়িত ইউনিট ও হাসপাতালগুলো তাৎক্ষণিকভাবে
চালু করা হবে।
ডেঙ্গু
প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই
যথেষ্ট নয় উল্লেখ করে
মন্ত্রী আরও বলেন, "ইউনিয়ন
পর্যায় থেকে শুরু করে
সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ
করে মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সবাইকে নিজ নিজ চারপাশের
পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো
হয়েছে।"
চিকিৎসকদের
উদ্দেশ্যে তিনি বলেন, ডেঙ্গুর
চিকিৎসায় যাতে কোনো ঘাটতি
না থাকে, সেদিকে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি রাখছে। জনগণকে আতঙ্কিত না হয়ে লক্ষণ
দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন