আগামী ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরে সঙ্গে থাকবেন ডা. জুবাইদা রহমান।
আজ বৃহস্পতিবার
(২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ
ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী
আশা প্রকাশ করে বলেন, "আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের এই
সফরের মাধ্যমে ঢাকা মেডিক্যালের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে। আমরা আশা
করি, এর মাধ্যমে ঢাকা মেডিক্যালের চিত্রই বদলে যাবে।"
অনুষ্ঠানে জানানো
হয়, ক্যান্সার নির্ণয় আরও নিখুঁত ও আধুনিক করতে ঢাকা মেডিক্যালের প্যাথলজি বিভাগে
একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে রোগীদের ক্যান্সার শনাক্তকরণ
প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল হবে।
দেশের সামগ্রিক
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় উপজেলা
পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব।
আগামী জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা বাড়তে পারে। তবে যেকোনো পরিস্থিতি
সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন