সংবাদ

ব্যাটারিচালিত রিকশা জীবিকার লড়াই নাকি সড়ক শৃঙ্খলার চ্যালেঞ্জ

প্রকাশ : ২৫ জুন ২০২৬

প্রধান সড়কে নিষিদ্ধ ব্যাটারি রিকশা! বিপাকে হাজারো চালক ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে একদিকে যেমন সড়ক শৃঙ্খলার আশা তৈরি হয়েছে, অন্যদিকে জীবিকা নিয়ে চরম বিপাকে পড়েছেন হাজারো অটো রিকশাচালক। রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া গতি, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে সরকার প্রধান সড়কগুলোতে এসব রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় চালকরা চরম উদ্বেগে দিন পার করছেন। অন্যদিকে, সাধারণ মানুষ ও পায়ে চালিত রিকশাচালকরা সড়কে শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জীবিকার লড়াই নাকি নিরাপদ সড়ক— দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বর্তমান পরিস্থিতি কী?