দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭.৪ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশটির পশ্চিমাঞ্চল। কলম্বিয়ার কালি ও পেরেইরা শহরে শত শত ভবন, বিমানবন্দর এবং হাসপাতাল ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন বহু মানুষ। নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এরই মাঝে ধ্বংসস্তূপ থেকে এক শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করার মতো শ্বাসরুদ্ধকর ঘটনাও ঘটেছে। ক্ষয়ক্ষতি ও লুটপাট এড়াতে বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানুন এই ভিডিওতে।