সংবাদ

মাটি ছাড়াই শুধু আলো বাতাসে বাঁচে যে গাছ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

মাটি ছাড়াই শুধু আলো আর বাতাসে বেঁচে থাকে এমন অদ্ভুত গাছের খোঁজ মিলেছে বৃক্ষমেলায়! ঘর সাজানোর জন্য এই মাটি ছাড়া গাছ বা এয়ার প্ল্যান্ট (Air Plant) এখন সবার নজর কাড়ছে। ব্রাজিলিয়ান মস, অর্নামেন্টাল ও ব্রুমিলিয়ার নামের এই গাছগুলো মাটি ছাড়াই দিব্যি বেড়ে উঠছে। এরা বাতাস থেকে আর্দ্রতা ও আলো থেকে নিজেদের খাদ্য তৈরি করে নেয়। ঘর সাজানোর জন্য অল্প জায়গায় ঝুলিয়ে রাখা যায় এই অর্কিডজাতীয় গাছগুলো। আকার ও ধরনভেদে এই বিস্ময়কর গাছগুলোর দাম ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। মাটি ছাড়া কীভাবে বেঁচে থাকে এই গাছ? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রতিবেদন: জাবির আহমেদ জিহাদ, সংবাদ ‍ডিজিটাল।