সংবাদ

ছাগল নিয়ে বিতর্ক তুঙ্গে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নাগরিক কমিটির নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে 'ছাগল কাণ্ড' নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আসিফ নজরুলের মেয়ের পোষা ছাগল উধাও এবং সেটি খাওয়া নিয়েই এই বিতর্কের সূত্রপাত। সম্প্রতি একটি টকশোতে আসিফ নজরুল তার মেয়ের পোষা ছাগল সরকারি বাংলো থেকে উধাও এবং সেটি খেয়ে ফেলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম জড়ালে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন তাকে ফাঁসানো হচ্ছে। একই সাথে তিনি আসিফ নজরুলের সমালোচনা করে বলেন, "আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল।"