খাগড়াছড়ির মাটিরাঙ্গার মেয়ে আয়েশা আক্তার জেরিনের কণ্ঠে মিনা, রাজু, ডোরেমন, শিনচ্যানসহ ৩০টিরও বেশি জনপ্রিয় কার্টুন চরিত্রের হুবহু কণ্ঠ শুনে অবাক নেটদুনিয়া। ছোটবেলায় স্পষ্ট করে কথা বলতে না পারা মেয়েটিই আজ ভাইরাল ভয়েস আর্টিস্ট! এই ভিডিওতে দেখুন মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থী জেরিনের অবিশ্বাস্য প্রতিভার গল্প। একসময় অস্পষ্ট উচ্চারণের জন্য যিনি সহপাঠীদের হাসির পাত্র ছিলেন, আজ নিজের অদম্য চেষ্টায় কীভাবে তিনি হাজারো শ্রোতাকে মুগ্ধ করছেন এবং ডাবিং ও নিউজ প্রেজেন্টার হওয়ার স্বপ্ন বুনছেন, তা জানতে পুরো ভিডিওটি দেখুন।