সংবাদ

শেখ হাসিনাকে ঘিরে নতুন দিল্লির যে জটিল সমীকরণ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬

২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকেই ওলটপালট করে দেয়নি, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কেও এক বিশাল মোড় এনে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপলোম্যাট বলছে, দীর্ঘ দেড় দশক ধরে ভারতের প্রতিবেশী নীতির মূল ভিত্তি ছিল শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখা এবং এর মাধ্যমে নিজেদের পূর্ব সীমান্তে একচ্ছত্র নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই কৌশলই নয়াদিল্লির জন্য এক জটিল কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, আর অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনা করছে। ইতোমধ্যে বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ায় তাকে দেশে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে ঢাকা।