সংবাদ

সলেমানের উদ্ভাবিত সেচপাম্প ছড়াবে দেশজুড়ে: মির্জা ফখরুল

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

সলেমানের উদ্ভাবিত সেচপাম্প ছড়াবে দেশজুড়ে: মির্জা ফখরুল
কৃষকের সেচ খরচ কমাতে বড় উদ্যোগ, সলেমানের পাশে দাঁড়ালেন ফখরুল। ছবি : সংবাদ

দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারে এই সেচপাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘করব কাজ, গড়ব দেশ–সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সেচ ব্যয় কমাতে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। তিনি সলেমান আলীকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, সরকারিভাবে তার এই উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করে যাচ্ছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।

এর আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন। উদ্ভাবক মো. সলেমান আলী জানান, ডিজেল ও বিদ্যুতের বিকল্প হিসেবে কম খরচে সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই প্রযুক্তি দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সলেমানের উদ্ভাবিত সেচপাম্প ছড়াবে দেশজুড়ে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত