বাংলাদেশ দ্রুত গতিতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৬-২৭ অর্থবছরের
বাজেট ঘোষণার পর আজ শনিবার (৪ জুলাই) সকালে প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামে গিয়ে
এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অর্থমন্ত্রী
বলেন, "বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে বাংলাদেশ
খুব শিগগিরই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন করবে।"
চট্টগ্রামের
অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "চট্টগ্রামে সম্ভাবনার
খাত অনেক বেশি। এই বাণিজ্যিক নগরী আগামী দিনে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ‘লজিস্টিক
হাব’ হিসেবে গড়ে উঠবে। এবারের বাজেটেও চট্টগ্রামকে অর্থনৈতিক লজিস্টিক হাব করার সেই
সম্ভাবনার প্রতিফলন ঘটেছে।"
অর্থমন্ত্রী
আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬শ’ একর জমিতে একটি বিশাল 'ফ্রি ট্রেড জোন'
স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের, যা দেশের বাণিজ্য ও বিনিয়োগকে আরও গতিশীল করবে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন