সংবাদ

প্লাস্টিক বোতলে গ্যাস বিস্ফোরণ, আহত যুবক

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

প্লাস্টিক বোতলে গ্যাস বিস্ফোরণ, আহত যুবক
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস বহনের সময় বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাটুরিয়া বাজারের মোবাইল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সাটুরিয়া বাজারের ‘মোল্লা ফার্মেসি’ থেকে ৪০০ টাকা দিয়ে একটি প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস কেনেন আব্দুল খালেক। বোতলটি হাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি ও আঙুল গুরুতর জখম হয়। স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক বলেন, ‘অসহ্য গরম থেকে বাঁচতে শরীর ঠান্ডা করার জন্য ওই দোকান থেকে গ্যাসটি কিনেছিলাম। কিন্তু প্লাস্টিকের বোতলে এটি বহন করা যে এত ঝুঁকিপূর্ণ, তা আমার জানা ছিল না।’

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, বিস্ফোরণে ওই যুবকের ডান হাতে গভীর ক্ষত হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, একটি সাধারণ ফার্মেসিতে উচ্চচাপের নাইট্রোজেন গ্যাস কীভাবে এবং কেন খোলা প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্লাস্টিক বোতলে গ্যাস বিস্ফোরণ, আহত যুবক

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত