সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করার সময় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে টঙ্গীর গাজীপুরা এলাকার হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানাটিতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানা ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে প্রায় ৫ হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে তিন ও চারতলার কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করা শুরু করেন এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর পর্যন্ত প্রায় ৬০ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কারখানার ভেতরে উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিলে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে ছুটির ঘোষণা দেয়। তবে শ্রমিকদের অসুস্থতার কারণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী অঞ্চল) লিটন শরিফ বলেন, ‘কারখানাটির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা কারখানার কোনো খাবার বা পানি পান করেননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করার সময় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে টঙ্গীর গাজীপুরা এলাকার হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানাটিতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানা ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে প্রায় ৫ হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে তিন ও চারতলার কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করা শুরু করেন এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর পর্যন্ত প্রায় ৬০ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কারখানার ভেতরে উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিলে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে ছুটির ঘোষণা দেয়। তবে শ্রমিকদের অসুস্থতার কারণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী অঞ্চল) লিটন শরিফ বলেন, ‘কারখানাটির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা কারখানার কোনো খাবার বা পানি পান করেননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত