সংবাদ

মেলান্দহে ৮ মাসের শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

মেলান্দহে ৮ মাসের শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদ

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাসের শিশু শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি ফকিরবাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা শিশুটির মা শ্রাবন্তীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, পরকীয়া প্রেমের জেরে নিজের সন্তান শাওনকে নৃশংসভাবে হত্যা করেছেন মা শ্রাবন্তী আক্তার। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মানববন্ধনে শিশু শাওনের বাবা হুমায়ুন কবির, দাদা খাদেম আলী ফকির ও দাদি মমেনা বেগমসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।

গত ২৮ জুন ভোরে মেলান্দহের ভাবকি গোয়ালবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাত ৩টার দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু শাওনকে নিয়ে ঘর থেকে বের হন শ্রাবন্তী। শিশুকে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পালিয়ে যাওয়ার সময় ভাবকি বাজারে দায়িত্বরত প্রহরীদের সন্দেহ হলে তারা শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি কৌশলে এক অটোরিকশাচালকের বাড়িতে আশ্রয় নিয়ে সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বাড়িতে নিয়ে আসেন। সকালে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে বিক্ষুব্ধ জনতা শ্রাবন্তীকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেলান্দহে ৮ মাসের শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাসের শিশু শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি ফকিরবাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা শিশুটির মা শ্রাবন্তীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, পরকীয়া প্রেমের জেরে নিজের সন্তান শাওনকে নৃশংসভাবে হত্যা করেছেন মা শ্রাবন্তী আক্তার। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মানববন্ধনে শিশু শাওনের বাবা হুমায়ুন কবির, দাদা খাদেম আলী ফকির ও দাদি মমেনা বেগমসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।

গত ২৮ জুন ভোরে মেলান্দহের ভাবকি গোয়ালবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাত ৩টার দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু শাওনকে নিয়ে ঘর থেকে বের হন শ্রাবন্তী। শিশুকে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পালিয়ে যাওয়ার সময় ভাবকি বাজারে দায়িত্বরত প্রহরীদের সন্দেহ হলে তারা শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি কৌশলে এক অটোরিকশাচালকের বাড়িতে আশ্রয় নিয়ে সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বাড়িতে নিয়ে আসেন। সকালে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে বিক্ষুব্ধ জনতা শ্রাবন্তীকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত