ওটিটি প্ল্যাটফর্মে শর্ট বা মাইক্রোড্রামার জনপ্রিয়তা বাড়ার ধারাবাহিকতায় আজ থেকে দীপ্ত প্লে-তে মুক্তি পাচ্ছে বাংলা ডাব করা চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ (বাংলা নাম ‘সৌভাগ্যের ছোট্ট তারা’)। এটি দীপ্ত প্লেতে প্রচারিত হওয়া চতুর্থ বাংলা ডাবকৃত মাইক্রোড্রামা। আন্তর্জাতিকভাবে ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন শর্ট-ড্রামা অ্যাপ এবং ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সিরিজটি পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নির্মিত।
গল্পের কেন্দ্রবিন্দুতে
রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্রের কারণে দত্তক পরিবার তাকে
‘দুর্ভাগ্যের প্রতীক’ মনে করে অবহেলা ও নির্যাতন করে। অন্যদিকে রহস্যময় এক অশুভ শক্তির
কারণে তার মা বন্দি হয়ে পড়েন এক শূন্য জগতে। পরিবার হারিয়ে সু বাও আশ্রয় নেয় তার মামাবাড়িতে,
যেখানে প্রথমবারের মতো খুঁজে পায় ভালোবাসা ও নিরাপত্তা।
সময় গড়ানোর সঙ্গে
সঙ্গে সু বাও তার প্রকৃত বাবার সন্ধান পায় এবং আধ্যাত্মিক গুরু অ্যাঞ্জেল মাস্টার জি-এর
সহায়তায় নিজের সুপ্ত শক্তির পরিচয় জানতে পারে। নানা বাধা অতিক্রম করে সে মাকে মুক্ত
করে, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে এবং প্রমাণ করে যে সে-ই সবার জীবনের প্রকৃত
‘সৌভাগ্যের ছোট্ট তারা’।
বাংলা সংস্কৃতি
ও দর্শকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিরিজটির সংলাপ অনুবাদ ও সম্পাদনার কাজ করেছে
মাহমুদুল হাসান মুরাদ-এর তত্ত্বাবধানে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল। কণ্ঠাভিনয়ের
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব
পালন করছেন রুবাইয়া মতিন গীতি। দীপ্ত টিভির কণ্ঠাভিনয় শিল্পীদের অংশগ্রহণে নির্মিত
পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার এই বাংলা ডাব করা মাইক্রোড্রামাটি আজ থেকে দীপ্ত প্লে-তে
দর্শকদের জন্য উন্মুক্ত হবে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন