সংবাদ

ঝিনাইদহে রণকৌশল দেখতে সেনাপ্রধান

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

ঝিনাইদহে রণকৌশল দেখতে সেনাপ্রধান
গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান। ছবি : সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুরে তিনি হেলিকপ্টারযোগে উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল নোমান, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঝিনাইদহে রণকৌশল দেখতে সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুরে তিনি হেলিকপ্টারযোগে উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল নোমান, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত