সংবাদ

নাতির দেনার দায় নেবেন না দাদা, এলাকায় মাইকিং

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

নাতির দেনার দায় নেবেন না দাদা, এলাকায় মাইকিং
ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে নাতির অপকর্ম ও ঋণের দায় থেকে বাঁচতে এক বৃদ্ধ দাদার করা মাইকিং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাতির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে সতর্ক করে দেওয়া ওই বৃদ্ধের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঘটনাটি উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়া এলাকার। রোববার (২৩ আগস্ট) বিকেলে ওই এলাকার বৃদ্ধ করম আলী ব্যাপারী একটি অটোরিকশায় করে এলাকায় এই ব্যতিক্রমী মাইকিং করেন।

মাইকিংয়ে বলা হয়, ‘দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে সতর্কবার্তা: নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো কেনাকাটা বাকি রাখা, টাকা ধার দেওয়া বা অন্য কোনো লেনদেন না করেন। এরপরও কেউ যদি লেনদেন করেন, তবে সেই দায়ভার পরিবার নেবে না এবং প্রয়োজনে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে।’

স্থানীয়রা জানান, মাহাবুব নিয়মিত এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করতেন। পাওনাদাররা পরে সেই টাকা আদায়ের জন্য তার বৃদ্ধ দাদা করম আলীকে চাপ দিতেন। নাতির এমন আচরণে অতিষ্ঠ হয়েই তিনি শেষ পর্যন্ত জনসম্মুখে মাইকিং করার সিদ্ধান্ত নেন।

বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মূলত পারিবারিক অতিষ্ঠতা থেকেই করম আলী এই পথ বেছে নিয়েছেন। মাহাবুব এলাকায় অনেকের কাছ থেকে টাকা ধার নিতেন, যা পরিশোধ করতে গিয়ে পরিবারটি হিমশিম খাচ্ছিল। এ ছাড়া মাহাবুবের ওপর মাদকের প্রভাব রয়েছে বলেও আমরা ধারণা করছি।’

দাদার এমন ব্যতিক্রমী ঘোষণা নিয়ে এলাকায় যেমন হাস্যরসের সৃষ্টি হয়েছে, তেমনি অনেকেই দাদার এই অসহায়ত্বের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নাতির দেনার দায় নেবেন না দাদা, এলাকায় মাইকিং

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত