সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

 আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে - আজকের পত্রিকা

রাজধানীর যাত্রাবাড়ী থেকে চলতি জুলাই মাসে ছয়জনকে গ্রেপ্তার, সিঙ্গাপুরে আটক দুজনকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় উগ্রবাদী তৎপরতার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এর আগে গত ডিসেম্বরে ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের পরও বিষয়টি আলোচনায় এসেছিল।

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পদধ্বনি, লাখ লাখ মানুষ পানিবন্দী - সংবাদ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ, ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম থেকে নেমে আসা উজানের ঢল এবং পাহাড়ি পানির তোড়ে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একাধিক নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, কোথাও কোথাও নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে নতুন এলাকা ডুবে গেছে। প্রশাসন আশ্রয়কেন্দ্র খুলে মানুষ সরিয়ে নিচ্ছে। তবে অনেক এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান ফিরল - প্রথম আলো

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কয়েকটি বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের কয়েকটি ধারা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো গতকাল বৃহস্পতিবার খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরতে কোনো বাধা নেই। পাশাপাশি গণভোটের বিধানও ফিরছে। 

ইয়ামালের স্পেনকে কীভাবে সামলাবে 'ডার্ক হর্স' বেলজিয়াম? - যুগান্তর

এবারের বিশ্বকাপে স্পেনকে শিরোপার অন্যতম বড় দাবিদার ভাবা হয়েছিল তাদের সৃষ্টিশীল মাঝমাঠ ও আক্রমণভাগের কারণে। কিন্তু ফেভারিটের মতো তাদের কোয়ার্টার ফাইনালে উঠে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে রক্ষণভাগ। পাঁচ ম্যাচে নয় গোল করার বিপরীতে এখনো কোনো গোল হজম করেনি ইউরো চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় জাল অক্ষত রাখার রেকর্ড গড়েছেন স্পেনের শেষ প্রহরী উনাই সিমোন। এখানেও কৃতিত্ব দিতে হবে রক্ষণের চার সেনানী পাও কুবার্সি, পেদ্রো পেরো, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেল্লাকে। প্রতিপক্ষের প্রায় ৮০ শতাংশ আক্রমণ আটকে যায় এই চারজনের রক্ষণ-বাঁধে। ফলে পাঁচ ম্যাচে সিমোনকে মাত্র ছয়টি সেভ করতে হয়েছে। স্পেনের জমাট রক্ষণে ফাটল ধরানোর কঠিন চ্যালেঞ্জ এবার বেলজিয়ামের সামনে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় লসঅ্যাঞ্জেলেসে শেষ আটের ইউরোপিয়ান ডার্বিতে লামিনে ইয়ামালের স্পেনের মুখোমুখি হচ্ছে 'ডার্ক হর্স' বেলজিয়াম।

সংবিধানে তত্ত্বাবধায়ক ও গণভোেট - নয়া দিগন্ত

সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে আংশিক অসাংবিধানিক ঘোষণা কলে হাইকোর্ট বিভাগের দেয়া ঐতিহাসিক রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মধ্য দিয়ে প্রায় দেড় দশক পর দেশের সাংবিধানিক কাঠামোয় ফিরে এলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। একট সাথে পুনর্বহাল হলো গণভোটের বিধান, বাতিল হলো সংবিধানের তথাকথিত 'অপরিবর্তনীয়' বিধান এবং রিট বিচার নিয়ে নতুন সাংবিধানিক অবস্থানও স্পষ্ট হলো।

সংবিধানের পাঁচটি অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে - সমকাল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ৫৮(ক) ও ৫৮(২ক) অনুচ্ছেদ পুনর্বহালে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। তবে জাতীয় সংসদে সংবিধানের কিছু পরিবর্তন পাস হওয়া ছাড়া এ ব্যবস্থা ফিরবে না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে হলে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৯৯, ১২৩, ১৪৭, ১৫২ এবং তৃতীয় তপশিলে যেসব পরিবর্তন আনা হয়েছিল, তা সংশোধন করতে হবে।

আকাশভ্রমণের সীমা বাড়ানোর ফাঁকা বুলি! - দেশ রূপান্তর

দেশের পরিত্যক্ত বিমানবন্দরগুলো সংস্কার করে দ্রুত চালু করা হবে- এমন আশ্বাস গত দুই বছর ধরে আবার শোনা যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শীর্ষ কর্তাদের মুখে। তারা বলছেন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে আটটি পরিত্যক্ত বিমানবন্দর সচল করার পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে মৌসুমি বন্যার আশঙ্কা - দৈনিক ইত্তেফাক

গত কয়েক দিন ধরে দেশ জুড়ে চলছে বৃষ্টির দাপট। গতকালও বৃষ্টি হয়েছে। কোথাও বিরামহীন, কোথাও থেমে থেমে। আবহাওয়া অধিদপ্তর দেশের চার বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সুস্পষ্ট লঘুচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় বৃষ্টি বাড়বে।

হেরোইনের গেটওয়ে বাংলাদেশ - বাংলাদেশ প্রতিদিন

আফগানিস্তানে পপি চাষ কমে যাওয়ার পর বৈশ্বিক হেরোইন উৎপাদনের কেন্দ্র হিসেবে দ্রুত উত্থান ঘটেছে মিয়ানমারের। আর এ নতুন মাদক-সমীকরণের অন্যতম ঝুঁকিপূর্ণ শিকার হয়ে উঠছে বাংলাদেশ। আন্তর্জাতিক মাদকচক্রের বিলিয়ন ডলারের বিনিয়োগে মিয়ানমারের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলো পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হেরোইন উৎপাদনকেন্দ্রে। উৎপাদিত হেরোইন ইউরোপসহ বিভিন্ন দেশে পাচারে বাংলাদেশের অরক্ষিত সীমান্ত, নাফ নদ ও চট্টগ্রাম রুটকে গুরুত্বপূর্ণ ট্রানজিটহিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাদকচক্র।

যুদ্ধের আবহে খামেনির দাফন সম্পন্ন - কালের কণ্ঠ

মার্কিন-ইসরায়েলি হামলায় শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে এই দাফন সম্পন্ন করার মধ্য দিয়ে শেষ হয় নজিরবিহীন এক শোকের অধ্যায়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত