সংবাদ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টায় ঢামেক প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিকতায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই নতুন আবাসন সুবিধা ছাত্রীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনাসভায় অংশ নেবেন। দেশের শীর্ষ সারির এই চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টায় ঢামেক প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিকতায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই নতুন আবাসন সুবিধা ছাত্রীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনাসভায় অংশ নেবেন। দেশের শীর্ষ সারির এই চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত