চট্টগ্রামে ভয়াল বন্যা: ৪ লাখের বেশি পানিবন্দী, সেনাবাহিনীর উদ্ধার অভিযান, পাহাড়-সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন - সংবাদ
টানা ভারী
বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি
আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে চট্টগ্রাম, যেখানে অন্তত চার লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জেলার
সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ,
লোহাগাড়া, বোয়ালখালী, ফটিকছড়ি ও হাটহাজারীসহ একাধিক উপজেলায় ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি তলিয়ে গেছে।
অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ
সেনাবাহিনীর ১০ পদাধিক ডিভিশন ও ২৪ পদাধিক ডিভিশনের সদস্যদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসহ জরুরি সহায়তা কার্যক্রমে নামানো হয়েছে।
৪৬ লাখ শিশুকে হিসাবের বাইরে রেখে হামের টিকা - প্রথম আলো
হাম–রুবেলার
জাতীয় ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রায় ত্রুটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা
দিয়েছে। একটি হিসাব বলছে, প্রায় ৪৬ লাখ শিশুকে হিসাবের
বাইরে রেখে দেশব্যাপী টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার চার মাস পরও হাম নিয়ন্ত্রণে না আসার এটি একটি
কারণ।
বৃষ্টি-বন্যায় কৃষকের সর্বনাশ - কালের কন্ঠ
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের আট জেলায় ১৯ হাজার ৮৬৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ক্ষতির এই হিসাব দিয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা। পানি পুরোপুরি নেমে গেলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ আরো স্পষ্ট হবে।
বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন - দৈনিক ইত্তেফাক
গত শুক্রবার বৃষ্টি না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ফের ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু নদ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার পাঁচ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান-রাঙ্গামাটি সড়কে একটি সেতু ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে জরুরি রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। থানচিতে দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নাঞ্চলে বসবাসরত বাসিন্দাদের চরম দর্ভোগ পোহাতে হচ্ছে।
বন্যার ভয়াবহতা বাড়ছেই - বাংলাদেশ প্রতিদিন
চট্টগ্রামের
সাত উপজেলায় ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি। দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না
ত্রাণ। উদ্ধার ও ত্রাণকার্যক্রমে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী।
কক্সবাজারে সাত দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন লাখ লাখ মানুষ। পানির নিচে জেলার
বিস্তীর্ণ জনপদ। কক্সবাজার জেলা প্রশাসনের তথ্যমতে, পানিবন্দি হয়ে পড়েছেন আড়াই
লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। গত ৫ জুলাই থেকে গতকাল পর্যন্ত জেলার
বিভিন্ন স্থানে পানিতে ডুবে ও পাহাড়ধসে ২৬ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায়
খাদ্যসহায়তা অপ্রতুল। টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটও তীব্র। পরিস্থিতির
আরও অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন জারি করেছে সর্বোচ্চ সতর্কতা।
আমানতকারীদের ঠকিয়ে ঋণে উচ্চ সুদ আদায় - নয়া দিগন্ত
আমানতকারীদের প্রাপ্য মুনাফা নিশ্চিত করা এবং ঋণের ব্যয় যৌক্তিক সীমার মধ্যে রাখতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ ৪ শতাংশে সীমাবদ্ধ রাখার স্পষ্ট নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তবে এই নীতিমালার তোয়াক্কা করছে না দেশের সরকারি, বেসরকারি ও বিদেশী মালিকানাধীন অন্তত ৪০টি ব্যাংক। আমানতের ওপর নামমাত্র সুদ দিয়ে গ্রাহকদের বঞ্চিত করলেও ঋণগ্রহীতাদের কাছ থেকে চড়া সুদ আদায় করছে তারা।
কোরবানির পলিব্যাগেও অভিনব জালিয়াতি - দেশ রুপান্তর
প্রতি বছর
কোরবানি দেওয়ার পর পশুর বর্জ্য শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ে। পরিবেশ সুরক্ষায় সেই
বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার জন্য বিশাল কর্মযজ্ঞের আয়োজন করে ঢাকার দুই সিটি
করপোরেশন। তবে গেল কোরবানির ঈদে তাদের বর্জ্য ব্যবস্থাপনায় মোটেও সন্তুষ্ট ছিলেন
না নগরবাসী।
অভিযোগ উঠেছে, বিগত কয়েক বছরের মধ্যে রাজধানীতে এত বাজে বর্জ্য ব্যবস্থাপনা দেখা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন। অব্যবস্থাপনার দায়ে কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অব্যবস্থাপনার পেছনের কারণ খোঁজ করেনি সিটি করপোরেশন। অনুসন্ধানে দেখা গেছে, শুধু দায়িত্ব পালনে অবহেলা নয়, এবারের কোরবানিতে পশুর বর্জ্য ব্যবস্থাপনার উপকরণ কেনাকাটায় কোটি টাকার অনিয়ম-দুর্নীতিও হয়েছে। কৌশলে নয়ছয় করা হয়েছে বিপুল অর্থ।
প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক - যুগান্তর
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বপদে থেকে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাদের কেউ নির্বাচনে প্রার্থী হতে হলে চাকরি ছাড়তে হবে। সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইনে এ বিধানসহ এক গুচ্ছ সংশোধনী আনতে সরকারকে প্রস্তাবনা পাঠানোর চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)।
স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে - কালবেলা
সরকারি স্কেলে বেতন পান কয়েক হাজার টাকা। পদবি–ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘ড্রাইভার’। অথচ তার চালচলন, আভিজাত্য আর অর্জিত সম্পদের ফিরিস্তি হার মানায় রাষ্ট্রের শীর্ষ আমলা কিংবা বড় কোনো শিল্পপতিকেও। রাজধানীর বছিলার অভিজাত গার্ডেন সিটিতে প্রায় ২ কোটি টাকার সাড়ে তিন হাজার বর্গফুটের বিশাল ফ্ল্যাট ও শেওড়াপাড়ায় কোটি টাকার ফ্ল্যাটের পাশাপাশি গ্রামের বাড়িতে আলিশান বাগানবাড়ি, যে বাড়ি নির্মাণে ব্যয় করা অর্থের পরিমাণ অনেক প্রভাবশালী মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তার বাড়ির চেয়েও বেশি। বরিশাল শহরেও তার নামে রয়েছে দামি জমি। এর সবই তিনি গড়েছেন নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে।
করিডোর দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে - দৈনিক ইনকিলাব
একটি রাষ্ট্রের
ভৌগোলিক অবস্থান পরিবর্তন করা যায় না, কিন্তু চাইলে রাষ্ট্রীয় পর্যায়ে
সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা যায় এবং সেই অনুযায়ী দক্ষতা অর্জন করা
যায়। যে রাষ্ট্র তার ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব বুঝতে পারে, সে রাষ্ট্র উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও কূটনীতির নতুন পথ আবিষ্কার করে। আর যে রাষ্ট্র তা পারে না,
সে অন্যদের ভূরাজনৈতিক কৌশলের উপকরণে পরিণত হয়। আন্তর্জাতিক
সম্পর্কের ‘বাস্তববাদী’ দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে, রাষ্ট্রের
নিরাপত্তা ও সমৃদ্ধি অনেকাংশে নির্ভর করে তার অবস্থান, সংযোগ
এবং কৌশলগত সক্ষমতার ওপর। বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব
এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এমন এক ভূগোল, যা সঠিকভাবে
কাজে লাগানো গেলে আমাদের দেশেটি আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি
পরিবহন, সরবরাহ শৃঙ্খল এবং যোগাযোগ নেটওয়ার্কের একটি
গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। তাই একুশ শতকের পরিবর্তীত বিশ্ব বাস্তবতায়
বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, আমরা কি আমাদের ভূরাজনৈতিক অবস্থানকে জাতীয় স্বার্থে অর্থাৎ নিরাপত্তা
ও সমৃদ্ধি নিশ্চিত করার শক্তিতে রূপান্তর করতে পারব?
\

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন