পুরান ঢাকার বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে আলু বাজার এলাকার একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. ফারুক, রিংকু, রনি, জসিম, রফিক, সামশেদ, পাপ্পু, সাকিব, আরমান ও রাজু। তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেলুনটিতে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা কর্মী ও গ্রাহকরা দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ এবং জসিমের ৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
ডা. শাওন আরও জানান, দগ্ধ সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি ৯ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন