সংবাদ

বগুড়ার বাগবাড়ির শিক্ষিকা প্রাণ হারালেন ঢাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

বগুড়ার বাগবাড়ির শিক্ষিকা প্রাণ হারালেন ঢাকায়
প্রতীকী ছবি।

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে বগুড়ার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে শনিবার (২৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চোখের চিকিৎসা নিতে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটে যাওয়ার পথে খেজুর বাগান সংলগ্ন সড়কে একটি মোটরসাইকেল থেকে দুই যুবক শিক্ষিকার ব্যাগে টান দেয়।

এতে রিকশার ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ার বাগবাড়ির শিক্ষিকা প্রাণ হারালেন ঢাকায়

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে বগুড়ার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে শনিবার (২৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চোখের চিকিৎসা নিতে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটে যাওয়ার পথে খেজুর বাগান সংলগ্ন সড়কে একটি মোটরসাইকেল থেকে দুই যুবক শিক্ষিকার ব্যাগে টান দেয়।

এতে রিকশার ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত