সংবাদ

নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
দুর্ঘটনার পর মহাসড়কে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত