সংবাদ

বেনাপোল-শার্শায় হোয়াটসঅ্যাপ হাইজ্যাক আতঙ্ক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

বেনাপোল-শার্শায় হোয়াটসঅ্যাপ হাইজ্যাক আতঙ্ক
ছবি : সংগৃহীত

নম্বর ও ছবি ব্যবহারকারীর নিজের হলেও মেসেজ পাঠাচ্ছে প্রতারক - এমন কৌশলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে পরিচিতজনদের কাছে জরুরি টাকা চাওয়ার ঘটনায় যশোরের বেনাপোল-শার্শায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত কয়েক দিনে একাধিক রাজনৈতিক নেতা, সাংবাদিক ও শিক্ষকের ব্যবহৃত নম্বর হ্যাক করে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতারকেরা সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও প্রোফাইল ছবি ব্যবহার করে তার পরিচিতজনদের কাছে বিপদে পড়া বা জরুরি প্রয়োজনের কথা জানিয়ে বিকাশ নম্বরে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে। পরিচিত নম্বর ও ছবি দেখে প্রথমে অনেকেই বিষয়টি সত্য বলে মনে করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন স্থানীয় এক সিনিয়র সাংবাদিক। তিনি জানান, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনদের কাছে ১২ হাজার টাকা করে চেয়ে মেসেজ পাঠানো হয়। এর পরের দিনই স্থানীয় আরও কয়েকজন রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাবেক জনপ্রতিনিধির নম্বরও একইভাবে হ্যাক হয়ে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া যায়। টাকা পাঠানোর আগে ফোনে যাচাই করে কয়েকজন প্রতারণা থেকে রক্ষা পেলেও, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি; অভিযোগ পেলে প্রযুক্তির সাহায্যে হ্যাকার শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। তারা পরিচিত নম্বর থেকে হঠাৎ টাকা চাওয়া মেসেজ পেলে যাচাই ছাড়া টাকা না পাঠাতে, সরাসরি ফোনে নিশ্চিত হতে এবং সন্দেহজনক লিংক বা ওটিপি-ভেরিফিকেশন কোড কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বেনাপোল-শার্শায় হোয়াটসঅ্যাপ হাইজ্যাক আতঙ্ক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত