সংবাদ

চুয়াডাঙ্গায় খেলার মাঠ স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

চুয়াডাঙ্গায় খেলার মাঠ স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে ডিসি ইকোপার্কের ভেতর খেলার মাঠ স্থাপন বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত এই কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গার অন্যতম নিদর্শন ও ঐতিহ্য শিবনগর ডিসি ইকোপার্ক। পার্কের ভেতরে খেলার মাঠ স্থাপনের চেষ্টা চলছে, অথচ এখানে রয়েছে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী এবং মানসিক প্রশান্তির জন্য নিয়মিত দর্শনার্থী আসেন। খেলার মাঠ হলে জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। বক্তারা বলেন, তরুণ-যুবকদের জন্য খেলার বিকল্প নেই, তবে জীববৈচিত্র্য ধ্বংস করে নয় - খেলার মাঠ স্থাপন করা উচিত বিকল্প কোনো স্থানে।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি খেলার জন্যও ব্যবস্থা করা হবে। ইকোপার্কের ভেতরে কোনো অবস্থাতেই খেলার মাঠ স্থাপন করতে দেওয়া হবে না এবং অন্যত্র মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও প্রভাষক আহসান হাবিব শিপলু, মোফাজ্জল হোসেন, সাকিল আহমেদ, রুহিন আলীসহ সংগঠনের সদস্য ও সুশীলসমাজের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় খেলার মাঠ স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে ডিসি ইকোপার্কের ভেতর খেলার মাঠ স্থাপন বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত এই কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গার অন্যতম নিদর্শন ও ঐতিহ্য শিবনগর ডিসি ইকোপার্ক। পার্কের ভেতরে খেলার মাঠ স্থাপনের চেষ্টা চলছে, অথচ এখানে রয়েছে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী এবং মানসিক প্রশান্তির জন্য নিয়মিত দর্শনার্থী আসেন। খেলার মাঠ হলে জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। বক্তারা বলেন, তরুণ-যুবকদের জন্য খেলার বিকল্প নেই, তবে জীববৈচিত্র্য ধ্বংস করে নয় - খেলার মাঠ স্থাপন করা উচিত বিকল্প কোনো স্থানে।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি খেলার জন্যও ব্যবস্থা করা হবে। ইকোপার্কের ভেতরে কোনো অবস্থাতেই খেলার মাঠ স্থাপন করতে দেওয়া হবে না এবং অন্যত্র মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও প্রভাষক আহসান হাবিব শিপলু, মোফাজ্জল হোসেন, সাকিল আহমেদ, রুহিন আলীসহ সংগঠনের সদস্য ও সুশীলসমাজের প্রতিনিধিরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত