সংবাদ

রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই
গোয়ালন্দ ঘাট থানা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে এক রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত চালকের নাম জাহিদ বিশ্বাস (৩০)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ পেশায় একজন নৈশকালীন রিকশাচালক। গত ৪-৫ দিন ধরে তার রিকশার ব্যাটারি নষ্ট থাকায় তিনি কাজে বের হতে পারেননি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। শুক্রবার দুপুরে দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলি পার্কের পাশে একটি ইটের রাস্তার ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মো. সফিকুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চালক জাহিদকে শ্বাসরোধে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত