সংবাদ

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, রাজপথে মশাল মিছিল

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, রাজপথে মশাল মিছিল
জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল। ছবি : সংবাদ

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় জামালপুর জেলা ও সদর উপজেলা এনসিপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তা মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ কেবল একটি স্থাপনার ওপর হামলা নয়, বরং এটি ছাত্র-জনতার চেতনা ও গণ-আকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। বক্তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এনসিপির জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন সাকিল বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নীরব থাকছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা রাজপথে দাঁতভাঙা জবাব দেবে।’ তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, “আজ তারা শুধু স্মৃতি স্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বড় কোনো অপরাধীকে না ধরে শুধু প্রান্তিক পর্যায়ের লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।

কর্মসূচিতে এনসিপি, ছাত্রশক্তি এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, রাজপথে মশাল মিছিল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত