সংবাদ

খোকসায় জোড়া খুনের মামলায় ২ গ্রেপ্তার, পুরুষশূন্য তিন গ্রাম

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

খোকসায় জোড়া খুনের মামলায় ২ গ্রেপ্তার, পুরুষশূন্য তিন গ্রাম
খোকসা থানা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতের ওই ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে এখন ওসমানপুর, হিজলাবট ও দেবীনগর গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ফারুকের স্ত্রী রাহেলা খাতুন বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ২ আসামিকে গ্রেপ্তার করেছে।

এদিকে শনিবার (১৮ জুলাই) বিকেলে নিহত দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জোড়া খুনের ঘটনায় পরিবার দুটির মধ্যে চলছে শোকের মাতম।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম বলেন, দাফন সম্পন্ন হলেও এলাকায় এখনো চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে তিনটি গ্রামের সাধারণ পুরুষেরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশেষ পুলিশি টহল জোরদার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি আরও জানান, এলাকাবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতি রোধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

খোকসায় জোড়া খুনের মামলায় ২ গ্রেপ্তার, পুরুষশূন্য তিন গ্রাম

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতের ওই ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে এখন ওসমানপুর, হিজলাবট ও দেবীনগর গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ফারুকের স্ত্রী রাহেলা খাতুন বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ২ আসামিকে গ্রেপ্তার করেছে।

এদিকে শনিবার (১৮ জুলাই) বিকেলে নিহত দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জোড়া খুনের ঘটনায় পরিবার দুটির মধ্যে চলছে শোকের মাতম।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম বলেন, দাফন সম্পন্ন হলেও এলাকায় এখনো চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে তিনটি গ্রামের সাধারণ পুরুষেরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশেষ পুলিশি টহল জোরদার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি আরও জানান, এলাকাবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতি রোধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত