জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে এ বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আলোচনার মাধ্যমেই এই বিতর্কের সমাধান হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত 'জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "জুলাই আন্দোলন আমাদের সামনে যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের নিজেদের ওপর সেই আস্থা ও বিশ্বাস আছে যে, আমরা একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব।"
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বর্তমান সরকার এখন সেগুলোই বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন