সংবাদ

সন্তান না হওয়া নিয়ে বিবাদ, খুন বৃদ্ধা

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

সন্তান না হওয়া নিয়ে বিবাদ, খুন বৃদ্ধা

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র।

উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জোবেদা বেগম (৬০)। অভিযুক্ত স্বামীর নাম সুলতান সরদার (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান ও জোবেদা দম্পতির দীর্ঘদিনের সংসার জীবনে কোনো সন্তান হয়নি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বিবাদ লেগেই থাকত। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই দাম্পত্য কলহের জেরেই জোবেদাকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে কালকিনি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করে।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

সন্তান না হওয়া নিয়ে বিবাদ, খুন বৃদ্ধা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র।

উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জোবেদা বেগম (৬০)। অভিযুক্ত স্বামীর নাম সুলতান সরদার (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান ও জোবেদা দম্পতির দীর্ঘদিনের সংসার জীবনে কোনো সন্তান হয়নি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বিবাদ লেগেই থাকত। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই দাম্পত্য কলহের জেরেই জোবেদাকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে কালকিনি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করে।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত