সংবাদ

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ছবি : সংবাদ

গাজীপুরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রিপন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তিনি সপরিবার গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় বসবাস করতেন।

মামলার নথী ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ রাতে নিজ বাসায় ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেন রিপন হোসেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রোকন মিয়া। আদালত চলতি বছরের ১১ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম বলেন, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। উপস্থাপিত তথ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকার বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রিপন হোসেনকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রিপন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তিনি সপরিবার গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় বসবাস করতেন।

মামলার নথী ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ রাতে নিজ বাসায় ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেন রিপন হোসেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রোকন মিয়া। আদালত চলতি বছরের ১১ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম বলেন, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। উপস্থাপিত তথ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকার বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রিপন হোসেনকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত