সংবাদ

উন্নয়ন ও বিনিয়োগের জন্য শান্তিশৃঙ্খলা অপরিহার্য : এমপি নূরুল ইসলাম

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

উন্নয়ন ও বিনিয়োগের জন্য শান্তিশৃঙ্খলা অপরিহার্য : এমপি নূরুল ইসলাম
ছবি : সংবাদ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন ও বিনিয়োগের প্রধান পূর্বশর্ত হলো শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি। জননিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমার পুলিশ, আমার দেশ, আমার বাংলাদেশ’-এই প্রতিপাদ্য সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ ও আধুনিক পুলিশিং বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম)।

সভায় পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ জেলা পুলিশ সিলেট বিভাগের চার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। আধুনিক পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশ সাইবার মনিটরিংসহ প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, ‘জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হতে হবে।’ অপরাধ দমনে তিনি সাধারণ মানুষ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

সংসদ সদস্য নূরুল ইসলাম তার বক্তব্যে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

উন্নয়ন ও বিনিয়োগের জন্য শান্তিশৃঙ্খলা অপরিহার্য : এমপি নূরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত