সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার পৃথক দুটি স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, নৈতিক স্খলন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় নৈতিকভাবে তিনি আর সংসদ সদস্য পদে থাকার অধিকার রাখেন না।
দুপুরে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আলেমদের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আসা অত্যন্ত লজ্জাজনক। এতে পুরো এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অবিলম্বে সংসদ সদস্যের পদত্যাগ ও তার সদস্যপদ বাতিলের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ।
একই সময়ে শ্যামনগরের কাশীমাড়ী এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে ঝাড়ু ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার দেখা যায়।
কাশীমাড়ীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছলেমান কবির, শফিকুল ইসলাম দুলু, আজিজুল হক সরদার ও বি এম আব্দুস সালাম। বক্তারা বলেন, সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
/

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন