সংবাদ

চাঁদপুরে সাড়ম্বরে শেষ হলো উল্টো রথযাত্রা

প্রতিনিধ, চাঁদপুর
প্রতিনিধ, চাঁদপুর
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

চাঁদপুরে সাড়ম্বরে শেষ হলো উল্টো রথযাত্রা
ছবি : সংবাদ

উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আট দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উল্টো রথ টানার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শহরের কালীবাড়ি মন্দির, নতুনবাজার মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া ও হরিসভাসহ প্রধান প্রধান সড়কে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আট দিন মাসির বাড়িতে অবস্থান শেষে উল্টো রথে চড়ে নিজ মন্দিরে ফিরে আসেন শ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা।

বিকেলে শোভাযাত্রার সময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও মন্দিরের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, রথযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। ভক্তরা কাঁধে ও হাতে রথের রশি টেনে জগন্নাথ দেবের কৃপা প্রার্থনা করেন। হরিনাম সংকীর্তন, উলুধ্বনি আর ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এবারের রথযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত দেখা গেছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিশেষ করে চাঁদপুর পৌর ছাত্রদলের সদস্যদের সক্রিয়ভাবে সড়কে যানবাহন চলাচলে সহায়তা করতে দেখা যায়।

উৎসব ঘিরে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এর আগে গত ১৬ জুলাই ধর্মীয় মহাসমারোহে জগন্নাথ দেবের মূল রথযাত্রা শুরু হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চাঁদপুরে সাড়ম্বরে শেষ হলো উল্টো রথযাত্রা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত