সংবাদ

‘মায়ের কষ্ট জনম জনম’-এ তন্ময় সোহেল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

‘মায়ের কষ্ট জনম জনম’-এ তন্ময় সোহেল

বাংলাদেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী মুনিরা মিঠু আবারও হাজির হচ্ছেন নতুন একটি নাটকে। ‘মায়ের কষ্ট জনম জনম’ শিরোনামের এই নাটকে তিনি অভিনয় করেছেন এক সংগ্রামী মায়ের চরিত্রে। নাটকটি রচনা করেছেন খলিলুর রহমান এবং পরিচালনা করেছেন নির্মাতা মাঈনুল হাসান খোকন।

মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করা মাঈনুল হাসান খোকন পরবর্তীতে নাটক নির্মাণেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তার নির্মিত আলোচিত নাটক ‘বাবার চোখে জল’ দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন পারিবারিক আবেগঘন গল্পের নাটক ‘মায়ের কষ্ট জনম জনম’।

নাটকটির অন্যতম আকর্ষণ মুনিরা মিঠুর ছেলের চরিত্রে অভিনয় করেছেন সময়ের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “এর আগেও মিঠু আপার সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। তার অভিনয় নিয়ে আমার মতো একজন সাধারণ অভিনেতার কিছু বলার সাহস নেই। তারপরও বলব, তার অভিনয়ে এক ধরনের ম্যাজিক আছে, যা দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি চরিত্রে তার অভিনয়ের ভিন্নতা আমাকে বিস্মিত করে। আমি তার কাছ থেকে অভিনয় শেখার চেষ্টা করি। তিনি আমাকে অনেক স্নেহ করেন। ‘মায়ের কষ্ট জনম জনম’-এ তিনি অসাধারণ অভিনয় করেছেন। আমাকে এই নাটকে কাজের সুযোগ দেওয়ার জন্য খোকন ভাইয়ের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

এদিকে নতুন এই নাটকের কাজ শেষ করেই ব্যস্ত সময় পার করছেন তন্ময় সোহেল। গতকাল থেকে তিনি রিফাত খান অনিক পরিচালিত ‘রিল রঙ্গিন’ নাটকের শুটিং শুরু করেছেন। এছাড়াও সামনে সকাল আহমেদ, মহিন খান এবং ফজলুল সেলিমের পরিচালনায় আরও কয়েকটি নাটকে অভিনয় করবেন এই অভিনেতা। আবেগঘন গল্প ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘মায়ের কষ্ট জনম জনম’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘মায়ের কষ্ট জনম জনম’-এ তন্ময় সোহেল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত