দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের সম্ভাবনাময় তরুণ অভিনেত্রী আনিকা বিনতে কামাল আইরা। জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত নতুন নাটক ‘আমাকে দুঃখ দিওনা’ সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে।
নাটকটির গল্প ও
পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের আগ্রহ কাড়ছে।
নাটকটি নিয়ে আনিকা
আইরা বলেন, “খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে এর আগে ‘আমি এখানেই থাকবো’ নাটকে অভিনয় করে
দর্শকদের ভালোবাসা পেয়েছিলাম। বিরতির পর আবার তার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে।
‘আমাকে দুঃখ দিওনা’র গল্প অসাধারণ। স্ক্রিপ্ট পড়েই মুগ্ধ হয়েছিলাম। সেরনিয়াবাত শাওন
ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ, আর অভিজ্ঞতাও ছিল দারুণ।”
তিনি আরও বলেন,
“বাসার ভাই খুবই সহযোগিতাপরায়ণ। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন। এটি নিয়ে আমি
সত্যিই অনেক আশাবাদী। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে অভিনয়ে আরও নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে।”
অভিনয়ে আনিকা আইরার
পেশাদার যাত্রা শুরু হয় মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘মনের সাথী’ নাটকের মাধ্যমে। তবে
‘লাইক ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর ‘আমার বউ সব জানে’,
‘আমি এখানেই থাকবো’, ‘দেখা হওয়ার কথা ছিল’, ‘আপন যে জন’ এবং ‘কাঠ গোলাপের গল্প’-সহ
বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
ভোলার মেয়ে আনিকা
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিনয় ও পড়াশোনা—দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিয়ে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে চান এই
তরুণ অভিনেত্রী।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন