সংবাদ

শুরু হলো প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

শুরু হলো প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬

তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে অনলাইনভিত্তিক চলচ্চিত্র উৎসব ‘প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট (এফএনএফএফ) ২০২৬’। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান নির্মাতাদের সৃজনশীল কাজকে বৈশ্বিক দর্শকের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি রাখা হয়নি। আগ্রহী নির্মাতারা আগামী ৩১ জুলাই পর্যন্ত তিনটি বিভাগে তাদের চলচ্চিত্র জমা দিতে পারবেন। বিভাগগুলো হলো— স্বাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, জুলাই তথ্যচিত্র এবং জুলাই কথাসাহিত্য।

আয়োজকদের জানানো হয়েছে, আগামী ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের অনলাইন প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রপ্রেমীরা ভার্চুয়ালি এই আয়োজনে অংশ নিতে পারবেন।

স্বাধীন নির্মাতাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি এবং নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা তুলে ধরার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে আয়োজন হওয়ায় দেশ-বিদেশের নির্মাতা ও দর্শকদের অংশগ্রহণের সুযোগও তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শুরু হলো প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে অনলাইনভিত্তিক চলচ্চিত্র উৎসব ‘প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট (এফএনএফএফ) ২০২৬’। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান নির্মাতাদের সৃজনশীল কাজকে বৈশ্বিক দর্শকের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি রাখা হয়নি। আগ্রহী নির্মাতারা আগামী ৩১ জুলাই পর্যন্ত তিনটি বিভাগে তাদের চলচ্চিত্র জমা দিতে পারবেন। বিভাগগুলো হলো— স্বাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, জুলাই তথ্যচিত্র এবং জুলাই কথাসাহিত্য।

আয়োজকদের জানানো হয়েছে, আগামী ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের অনলাইন প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রপ্রেমীরা ভার্চুয়ালি এই আয়োজনে অংশ নিতে পারবেন।

স্বাধীন নির্মাতাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি এবং নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা তুলে ধরার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে আয়োজন হওয়ায় দেশ-বিদেশের নির্মাতা ও দর্শকদের অংশগ্রহণের সুযোগও তৈরি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত