সংবাদ

ওয়েব ফিল্ম ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

ওয়েব ফিল্ম ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত দীপা খন্দকার

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব্যস্ত সময় পার করছেন নতুন কয়েকটি কাজ নিয়ে। চলতি মাসেই তিনি একটি ওয়েব ফিল্ম ও সাত পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য, কাজের এই ব্যস্ততার জন্য তিনি সবসময় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।

এরই মধ্যে দীপা খন্দকার জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’-এর শুটিং শুরু করেছেন। কাজটির আরও দুই দিনের শুটিং বাকি রয়েছে। পাশাপাশি রাজধানীর অদূরে পূবাইলে শুরু করেছেন মহিন খান পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর শুটিং। কয়েক দিন ধরেই নাটকটির শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তার। এ দুটি কাজ শেষ করে চলতি মাসেই রুবেল হাসান ও মহিদুল মহিন পরিচালিত নতুন নাটকের শুটিংয়েও অংশ নেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, “গল্পটা খুব সুন্দর। এখানে আমার সঙ্গে যার বিয়ে হয়, তার সঙ্গে বয়সের ব্যবধান প্রায় ১৮ থেকে ২০ বছর। নানা বিষয় নিয়ে আমাদের ঝগড়া হলেও আলাদা হয়ে যাওয়ার কোনো ভাবনা নেই। বরং ছোট ছোট বিষয়েই আমরা সুখ আর শান্তি খুঁজে নিই।

অন্যদিকে বর্তমান প্রজন্মের অনেক দম্পতি সামাজিক মাধ্যমে নিজেদের সুখী দেখানোর চেষ্টা করেন, কিন্তু বাস্তবে তারা কতটা সুখে থাকেন—সেই বিষয়গুলো নিয়েই ওয়েব ফিল্মটির গল্প এগিয়েছে।” ‘কর্মফল’ নাটক প্রসঙ্গে তিনি বলেন, “মহিনের সঙ্গে আগেও কাজ করেছি। নিজের লেখা নাটক নিজেই পরিচালনা করে বলে সে খুব যত্ন নিয়ে কাজ করে। তাই ‘কর্মফল’ নিয়েও আমি আশাবাদী।”

সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফুফু’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দীপা খন্দকার। তার বিশ্বাস, নতুন কাজগুলোও দর্শকদের ভালো লাগবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ওয়েব ফিল্ম ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত দীপা খন্দকার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত